পটিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার পৌরসভা এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আল্লাই-কাগজীপাড়া এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, নিহত ব্যক্তির বয়স ৬০ বছরের মতো। তাঁকে ভবঘুরে বলে মনে হয়। ধারণা করা হচ্ছে, ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা ঘটতে পারে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।