পটিয়ায় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তির হাট এলাকা থেকে গত রোববার রাত ১১টার দিকে মোহাম্মদ ইদ্রিচ ওরফে ভুট্টোকে (২৭) পুলিশ গ্রেপ্তার করেছে।
ইদ্রিচের স্বীকারোক্তিমতে ওই রাতেই উপজেলার জিরি সুবেদার পুকুরপাড়ের ঝোপ থেকে পুলিশ দুই রাউন্ড তাজা কার্তুজসহ দেশি একটি এলজি উদ্ধার করে৷ তিনি উপজেলার জিরি ইউনিয়নের থানা মহিরা গ্রামের মৃত ইউনুচ মিয়ার ছেলে৷