পটিয়ায় আ.লীগের গাড়ি মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার-আরাকান মহাসড়কে গাড়ি মিছিল বের হয়।পটিয়ার মোজাফফরাবাদ থেকে শতাধিক ট্রাক, জিপ, মাইক্রোবাস ও মোটরসাইকেলের বহর নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল করতে দেখা যায়। মিছিলটি পটিয়ার ভেল্লাপাড়া ক্রসিং পর্যন্ত গিয়ে পটিয়া সদরে এসে শেষ হয়।পটিয়া আওয়ামী লীগের সাংসদ, যুব, ক্রীড়া ও নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শামসুল হক চৌধুরীর নেতৃত্বে দুই সহস্রাধিক নেতা-কর্মী এতে অংশ নেন। মিছিলের শুরুতে বক্তব্য দেন সাংসদ শামসুল হক চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা এম এ জাফর, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী প্রমুখ।