পটিয়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া পৌরসভার কাগজিপাড়া এলাকায় গতকাল শনিবার রাতে আগুনে পুড়ে এক শিশু মারা গেছে। আগুনে তিনটি ঘর ভস্মীভূত হয়। নিহত শিশুটির নাম ইয়াসমিন আক্তার (২)। সে মো. আলমের কন্যা। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার চুলা থেকে রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবাই ঘুমাচ্ছিল। আগুন দেখে সবাই বের হয়ে এলেও ইয়াসমিনকে বের করা যায়নি। আগুনে আলম, তাঁর প্রতিবেশী নেজামত আলী ও হারুনের ঘর পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।