পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের মৃত্যুবার্ষিকী পালিত
চট্টগ্রামের পটিয়ায় উপমহাদেশের বরেণ্য পুঁথিগবেষক মুনশী আবদুল করিম সাহিত্যবিশারদের ৫৭তম মৃত্যুবার্ষিকী গত ৩০ সেপ্টেম্বর পালন করা হয়েছে। বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি আয়োজনের মাধ্যমে দিনটি পালন করে।এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের নেতা ও বিশিষ্টজনেরা সকাল সাড়ে নয়টায় পটিয়ার সুচক্রদণ্ডী এলাকায় আবদুল করিম সাহিত্যবিশারদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ কর্মসূচিতে পটিয়া প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়, বর্ণরেখা খেলাঘর আসর, প্রথম আলো বন্ধুসভা, টিআইবির সনাক, সাহিত্যবিশারদ স্মৃতি সংসদ, সুচক্রদণ্ডী যুব কল্যাণ পরিষদ, শাপলা কুঁড়ি আসর, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, শহীদ পরিবার কল্যাণ পরিষদের নেতারা অংশ নেন।সকাল ১০টায় প্রথম আলো বন্ধুসভা সাহিত্যবিশারদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে তাঁর বাড়িতে আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পটিয়া বন্ধুসভার সভাপতি সেলিম উদ্দিন।