পটিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শীর্ষস্থানীয় ১০ আলেমকে হত্যার ষডযন্ত্র ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টিকারী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গতকাল শনিবার দুপুরে পটিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে পটিয়া থানার মোড়ে এক মানববন্ধন ও সমাবেশ করা হয়।আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা মাওলানা হাফেজ আহমদ আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পটিয়া পৌরসভার মেয়র হারুনর রশিদ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কাজী সোলায়মান চৌধুরী, পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামশুদ্দিন আহমদ, জাসদ (জেএসডি) চট্টগ্রাম জেলা নেতা আহমদ নুর, হাইদগাঁও মোজাহেরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এস এম আলাউদ্দিন, কৈয়গ্রাম ছাবেরিয়া মাদ্রাসার সুপার মাওলানা আহমদ কবির, শেয়ানপাড়া হাজী আবদুল খালেক মাদ্রাসার সুপার এস এম জয়নাল আবেদীন, আমিরুল আউলিয়া মাদ্রাসার সুপার মাওলানা আবুল মোকাররফ আমিরী, রশিদাবাদ সুন্নিয়া মাদ্রাসার সহ-সুপার মাওলানা ছিদ্দীক আহমদ নঈমী, শাহচান্দ আউলিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ফরিদ উদ্দিন আহসান, মাওলানা আবুল কাসেম নুরীসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। মানববন্ধন, মিছিল ও সমাবেশে পটিয়ার সুন্নি মতাদর্শী বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা আবারও দেশে ইসলামের নামে সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের ওপর হামলা, হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করছে। চট্টগ্রামের শীর্ষস্থানীয় ১০ আলেমকে হত্যার পরিকল্পনা করেছে। সভায় বক্তারা অবিলম্বে ইসলামের নামে এসব মুখোশধারী জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানান। সভা শেষে পটিয়া সদরে এক বিশাল মিছিল বের হয়।