প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের নেতা সুনীল চক্রবর্তীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে।জানা গেছে, পটিয়া রিটার্নিং কর্মকর্তা সুনীলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী ছালামত উল্লাহ চট্টগ্রাম জেলা নির্বাচন আপিল বিভাগে আপিল করেন। আপিলে ১০ জুন তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করায় আগামী ২৮ জুনের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।সুনীল কান্তি চক্রবর্তী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘জেলা নির্বাচন কর্মকর্তা প্রভাবিত হয়ে এ রায় দিয়েছেন। এ ব্যাপারে আমি হাইকোর্টে মামলা করেছি।’