পটিয়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি ডোবা থেকে জনি বিশ্বাস (২৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।জনির বাড়ি উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামে। তিনি সম্প্রতি চট্টগ্রাম পলিটেকনিক্যাল কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন।জনির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জনি ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাসা থেকে নিজ বাড়িতে আসেন। চন্দনাইশে এক বন্ধুর বাড়িতে বিয়েতে যাওয়ার কথা বলে সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। গতকাল বিকেলে বাড়ির পাশে একটি ডোবায় তাঁর লাশ পাওয়া যায়।পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান জানান, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।