পটিয়ায় এক রাতে সাত গরু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার চক্রশালা গ্রাম থেকে একই রাতে সাতটি গরু চুরি হয়েছে। গত রোববার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। সাতটি গরুর দাম প্রায় আড়াই লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।জানা গেছে, পটিয়ার কচুয়া ইউনিয়নের চক্রশালা গ্রামে রোববার রাতে গরুচোর চক্র সাধন ঘোষের পাঁচটি ও পরিমল দের দুটি গরু চুরি করে। সাধন জানান, রাত দুইটার দিকেও তাঁরা গোয়ালে গরু দেখেছেন। ভোরে উঠে দেখেন গোয়ালে গরু নেই। চক্রশালার ইউপি সদস্য প্রবীর দে ও মাজেদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।