পটিয়ায় এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী এলাকায় গতকাল সোমবার নেজাম উদ্দিন (১৮) নামের একজনের লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে পুলিশ জানায়। জানা গেছে, নেজাম উদ্দিন চন্দনাইশের সমুদরিয়া গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। সে এবার এসএসসি পরীক্ষার্থী। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রোববার রাতে নেজাম উদ্দিন সমুদরিয়া বাজার থেকে নিখোঁজ হয়। পরে গতকাল দুপুরে শোভনদন্ডী এলাকায় জমির মধ্যে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।