পটিয়ায় কম্পিউটারসহ জামায়াত নেতা গ্রপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চট্টগ্রামের পটিয়ার জিরি ফকিরা মসজিদ বাজার এলাকার একটি দোকান থেকে মহিউদ্দিন আহমদ (৩২) নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর দোকান থেকে একটি কম্পিউটার উদ্ধার করা হয়।মহিউদ্দিন আহমদ পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং পশ্চিম পটিয়া বায়তুল মালের দায়িত্বে রয়েছেন বলে পুলিশ জানায়।পটিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, ফকিরা মসজিদ বাজার এলাকায় মহিউদ্দিনের দোকানে বসে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বৈঠক করেন। সেখানে বসে কোনো নাশকতার পরিকল্পনা করা হতে পারে, এই আশঙ্কায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।