পটিয়ায় কীটনাশক দিয়ে পুকুরের মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর পূর্ব রতনপুর গ্রামে একটি পুকুরে কীটনাশক দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। পুকুরের মালিক মোহাম্মদ ফরিদ প্রথম আলোকে বলেন, বাড়ি থেকে একটু দূরে নিজস্ব পুকুরে কয়েক বছর ধরে তিনি মাছ চাষ করে আসছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পুকুর পাড়ে গিয়ে দেখতে পান অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। তিনি বলেন, দুর্বৃত্তরা পুকুরে কীটনাশক ঢেলে দিয়েছে। এতে দেড় লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। কেলিশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসীম উদ্দিন বলেন, কেউ শত্রুতাবশত এ কাজ করেছে বলে মনে হচ্ছে।মোহাম্মদ ফরিদ এ ব্যাপারে পটিয়া থানায় অভিযোগ করেছেন।