পটিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনি নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট বাজার এলাকায় গতকাল সোমবার ভোরে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গরুচোর সন্দেহে জনতা ওই দুই ব্যক্তিকে পিটুনি দিলে তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান।নিহত ব্যক্তিরা হলেন, আবু ছিদ্দিক (৩৫) ও বাদশা ওরফে মধু মিয়া (৪০)। তাঁদের বাড়ি যথাক্রমে পটিয়ার কাশিয়াইশ গ্রামে ও কুসুমপুরা ইউনিয়নের মহিরা গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে নয়াহাট এলাকা দিয়ে একটি গরু নিয়ে যাচ্ছিলেন আবু ছিদ্দিক ও বাদশা। এ সময় নামাজ পড়তে ওঠা স্থানীয় এক বৃদ্ধ তাঁদের কাছে গরুটি কোথা থেকে আনা হচ্ছে জানতে চান। কিন্তু তাঁরা অসংলগ্ন উত্তর দিয়ে দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বৃদ্ধের চিৎ কারে আশপাশের লোকজন ছুটে এসে ছিদ্দিক ও বাদশাকে ধরে পিটুনি দেয়। এতে তাঁরা ঘটনাস্থলেই মারা যান।পরে গরুচোর ধরা পড়ার খবরে কাশিয়াইশ ইউনিয়নের বড় ঠাকুরপাড়া গ্রামের দুলাল চক্রবর্তী ঘটনাস্থলে এসে ছিদ্দিক ও বাদশার সঙ্গে থাকা গরুটি তাঁর বলে শনাক্ত করেন।পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার বলেন, গরুটি দুলাল চক্রবর্তীর বলে প্রমাণ পাওয়া গেছে। চুরি ও গণপিটুনির ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।