পটিয়ায় চিনি পরিশোধন কারখানার বেল্টে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পশ্চিম পটিয়ার ইছানগরে এস আলম গ্রুপের চিনি পরিশোধন কারখানার বাইরে কাঁচামাল আনার বেল্টে গতকাল রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী মাহবুবুল আলম (৪৫) ও বায়রন চাকমা (২৫) আহত হন।এস আলম সুগার মিলের মহাব্যবস্থাপক আয়ুব আলী জানান, তাঁদের নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থার মাধ্যমে অগ্নিনিবারণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানায় উৎপাদন সচল আছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. রুহুল আমিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বেলা সোয়া একটার দিকে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কারখানার বেল্ট ও কিছু কাঁচামাল অর্থাৎ অপরিশোধিত চিনি ক্ষতিগ্রস্ত হয়।