পটিয়ায় চেয়ারম্যানপ্রার্থী সুনীলের মনোনয়নপত্র গ্রহণের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী সুনীল চক্রবর্তীর মনোনয়নপত্র সাময়িকভাবে গ্রহণ করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। ১৫ জুন দেওয়া হাইকোর্টের এ আদেশের ফলে ২৮ জুন অনুষ্ঠেয় নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন।ধলহাট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আবদুর রহিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৬ জুন হাইকোর্ট থেকে সুনীল চক্রবর্তীর মনোনয়নপত্র গ্রহণ করার আদেশ পেয়ে তাঁকে প্রতীক (আনারস) বরাদ্দ দেওয়া হয়।আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী ছালামত উল্লাহ প্রতিদ্বন্দ্বী সুনীলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে জেলা নির্বাচন কার্যালয়ে আপিল করেন।