পটিয়ায় ছাত্র ইউনিয়নের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পটিয়া উপজেলা সংসদের উদ্যোগে ১৬ জানুয়ারি সংগঠনের কর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। পটিয়া সদরের সংগঠনের দক্ষিণ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা কমিটির সভাপতি তৌহিদুল আলম।
সাধারণ সম্পাদক মো. রায়হানের পরিচালনায় প্রশিক্ষণের প্রথম পর্বে ছাত্ররাজনীতির বর্তমান পরিস্থিতি ও ছাত্র ইউনিয়নের ওপর আলোচনা করেন দক্ষিণ জেলার সাবেক সভাপতি সুজন বিশ্বাস। দ্বিতীয় পর্বে বক্তব্য দেন দক্ষিণ জেলার সাবেক সভাপতি অলক দাশ।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা শ্যামল দে, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক সুজয় দে, সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত বৈদ্য, সহসভাপতি রানা দাশ, সাবেক ছাত্রনেতা কল্লোল দাশ, শুভেন্দু মজুমদার প্রমুখ।