পটিয়ায় ছাত্র ইউনিয়নের সমাবেশ
তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সংগঠক সরদার রুহিন হোসেন বলেছেন, শাসক দলগুলোতে আজ অসাধু রাজনীতিক, ব্যবসায়ী ও আমলাদের আধিপত্য। এই অপবৃত্ত ভাঙতে বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির বিকল্প সমাবেশ ঘটাতে হবে।
রুহিন হোসেন গতকাল বৃহস্পতিবার পটিয়ায় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ ও পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতাকরণ প্রক্রিয়া বাতিলের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সুকান্ত শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আকতার। বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সুজয় দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি মোহাম্মদ তারেক, চট্টগ্রাম জেলার সহ-সাধারণ সম্পাদক নারায়ণ আচার্য্য প্রমুখ।
আওয়ামী লীগ সভাপতি ও দলটির সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অন্য সদস্যদের মধ্যে বৈঠকে আরও উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, সৈয়দ আশরাফুল ইসলাম, কাজী জাফর উল্যাহ প্রমুখ।