পটিয়ায় টেক্সটাইল মিলের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার কালারপোল লিজান টেক্সটাইল মিলের শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় গত সোমবার রাতে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।নারীশ্রমিকদের সঙ্গে অশালীন আচরণ বন্ধ করা, সরকারি নিয়মে ছুটি প্রদান ও বেতন-ভাতা বাড়ানোসহ সাত দফা দাবিতে গত রোববার ওই কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন।কারখানার শ্রমিকেরা জানান, গত সোমবার শ্রমিকদের সঙ্গে পুলিশ ও মিল কর্তৃপক্ষ বৈঠক করে। বৈঠকে কর্তৃপক্ষ বেতন-ভাতা বাড়ানো এবং নারীশ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ বন্ধ করার আশ্বাস দিলে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।