পটিয়ায় তথ্যমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে গতকাল বুধবার থেকে চট্টগ্রামের পটিয়ায় দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। ‘তথ্যই শক্তি: জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’ এই স্লোগানে পটিয়া ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা দেয় উপজেলা প্রশাসন। সনাক পটিয়ার সভাপতি এস এম এ কে জাহাঙ্গীরের সভাপতিত্বে উদ্বোধনী দিনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিকান্দার খান। তিনি বলেন, তথ্য অধিকার বাস্তবায়ন শুধু সরকারের নয়, জনগণের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এতে বক্তব্য দেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া বিএডিসি উদ্যান উন্নয়ন কেন্দ্রে সহকারী পরিচালক গৌরাঙ্গ সূত্রধর, পটিয়ার সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, সনাক সদস্য কবি শেখর নাথ প্রমুখ।