পটিয়ায় তিন অস্ত্রসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার-আরাকান সড়কের পটিয়া উপজেলার নিমতল দরগাহ এলাকায় গত বুধবার রাতে তিনটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের নাম দিদারুল আলম (২২)।উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি এলজি ও একটি বন্দুক। এ ছাড়া নয়টি গুলিও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার দিদারুল মাইক্রোবাস ভাড়া করে অস্ত্রগুলো বিক্রির জন্য চট্টগ্রামে আনছিলেন। মাইক্রোবাসটিও আটক করা হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।