পটিয়ায় দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় গত রোবাবার রাতে কোলাগাঁও ইউনিয়নের চাপড়া গ্রামের প্রবাসী ফারুকের ঘরে এবং হাবিলাস দ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের মাস্টার নাজিমের ঘরে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ২০-২৫ জনের সশস্ত্র ডাকাত স্বর্ণালংকার, টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক দুইটায় হাবিলাস দ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের মাস্টার নাজিমের বাড়িতে হানা দিয়ে ঘরের গ্রিল কেটে ঘরে ঢোকে। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিমিঞ্চ করে ৭০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণ ও পাঁচটি মোবাইল সেট নিয়ে যায়। এদিকে স্থানীয় কোলাগাঁও ইউপির চেয়ারম্যান সামশুল আলম প্রথম আলোকে জানান, একই রাতে, কোলাগাঁও চাপড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মাহবুরর রহমানের বাড়িতে প্রবাসী মোহামঞ্চদ ফারুকের ঘরে ডাকাত দল হানা দিয়ে একই কায়দায় ঘরে ঢুকে ৪০ হাজার টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন চরকানাই গ্রামের ডাকাতির কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে নাজিম বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে কোলাগাঁও চাপড়া গ্রামের ডাকাতির কথা তাঁর জানা নেই। ইউপির চেয়ারম্যান সামশুল আলম বলেন, এ ব্যাপারে থানাকে অবহিত করা হয়েছে।