পটিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া থেকে দুই হাজার লিটার চোলাই মদসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ধলঘাট উত্তর সমুরা গ্রামের একটি দোকানের সামনে থেকে টেম্পোতে করে মদ পাচারের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মদ পরিবহনের কাজে ব্যবহূত টেম্পোটিও আটক করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা গ্রামের খায়রুল বশর (৩০) এবং একই উপজেলার আহল্লা গ্রামের মোহাম্মদ হাবিব (২০)। পটিয়া থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা মদের মূল্য প্রায় আট লাখ টাকা। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই মাদক ব্যবসায়ীর সহযোগীরা পালিয়ে যায়। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।