পটিয়ায় দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ায় একটি গাড়ি (লেগুনা) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসা বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন পটিয়া উপজেলার আবু বক্কর (৫০) ও রাঙ্গুনিয়া উপজেলার সুব্রত বড়ুয়া (৩০)।
পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহিম বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গাড়ির যাত্রী সুব্রত বড়ুয়াকে ও অজ্ঞাতপরিচয় এক যুবককে মৃত ঘোষণা করা হয়। রাত আড়াইটার দিকে আহত আরেক যাত্রী আবু বক্কর চন্দনাইশের বিজিসি ট্রাস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।