পটিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে গত বুধবার এক যুবককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার মেয়েটি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিয়ের প্রলোভন দিয়ে ওই ছাত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন ওই যুবক। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
ওই ছাত্রী প্রথম আলোকে বলে, ওই যুবক বিয়ের কথা বলে তার সঙ্গে সম্পর্ক গড়ে তুললেও এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে।
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, ওই ছাত্রী গতকাল থানায় মামলা করেছে।