পটিয়ায় পিকনিকের বাস খাদে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার খরনা খালে গত মঙ্গলবার গভীর রাতে পিকনিকের একটি বাস পড়ে গেছে। এতে ১০ জন যাত্রী কমবেশি আহত হন। বাসে ৬৫ জন যাত্রী ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা কক্সবাজারে পিকনিক শেষে রাতে ঢাকায় ফিরছিলেন। রাত তিনটার দিকে বাসটি খরনা সেতুতে ওঠার সময় খালে পড়ে যায়। হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আরিফ জানান, উদ্ধারের পর আহত ব্যক্তিসহ অন্যদের আরেকটি গাড়িতে তুলে দেওয়া হয়।