পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

গত রোববার রাতে হাবিলাসদ্বীপ ইউনিয়নের হাবিলাসদ্বীপ গ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা প্রয়াত কমরেড ধীরেন দাশের বাড়ির পুকুরে এ বিষ প্রয়োগ করা হয়।

এ ঘটনায় গতকাল সোমবার কমরেড ধীরেন দাশের ভাতিজা স্বপন দাশ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দিয়েছেন।

স্বপন দাশ বলেন, প্রতিদিনের মতো রাত ১২টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। পরে রাত দেড়টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। এ সময় দুর্বৃত্তদের দেখতে পেয়ে স্থানীয় লোকজন চিৎকার করলে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা একটি মুঠোফোন সেট, তিনটি শার্ট ও তিন জোড়া স্যান্ডেল ফেলে যায়। তিনি বলেন, বিষ প্রয়োগের কারণে দেড় লক্ষাধিক টাকার মাছ মরে গেছে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম মজুমদার জানান, ঘটনা তদন্তের জন্য কোলাগাঁও পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।