পটিয়ায় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো‌র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল চট্টগ্রামের পটিয়া শহরে বন্ধুসভার উদ্যোগে শোভাযাত্রা বের হয় l প্রথম আলো
প্রথম আলো‌র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল চট্টগ্রামের পটিয়া শহরে বন্ধুসভার উদ্যোগে শোভাযাত্রা বের হয় l প্রথম আলো

প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় চট্টগ্রামের পটিয়া ক্লাবের সামনে থেকে বন্ধুসভার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে আবার ক্লাবের সামনে ফিরে আসে শোভাযাত্রাটি। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম, পটিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল দে, নারী জাগরণ সংস্থার সভানেত্রী পারভীন আকতার, ১৮ বছরের তরুণ নাজমুল হক চৌধুরী প্রমুখ।
পটিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক হামীম রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক।
অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতাটি আবৃত্তি করেন বন্ধুসভার সদস্য গাজী আসাদুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিজের জীবনের বিনিময়ে মানবতাকে সবার ওপরে স্থান দিয়েছেন অসীম সাহসী তরুণ ফারাজ হোসেন। তিনি যে চেতনা, আদর্শ ও দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিরল।
অনুষ্ঠানে অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকার শপথ নেন শতাধিক শিক্ষার্থী। তাঁদের শপথবাক্য পাঠ করেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ কে ফজলুল হক।
অনুষ্ঠানে বন্ধুসভার সদস্য অমিত চক্রবর্তীর পরিচালনায় নৃত্য পরিবেশন করা হয়। মিষ্টিমুখ ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।