পটিয়ায় প্রাইভেট কার অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে পটিয়া-আনোয়ারা পিএবি সড়কের ফাজিল খাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত অটোরিকশাচালকের নাম রহমত উল্লাহ (৩২)। যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। রহমত বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল সকালে ফাজিল খাঁর হাট এলাকায় চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-১১-৪৬১৩) সঙ্গে বিপরীত দিক থেকে আসা নম্বরবিহীন অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশা ও প্রাইভেট কারটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।