পটিয়ায় প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের হাইদগাঁও কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী দায়িত্ব পালন করার সময় মনজুর আহমদ নুরী (৫৫) নামের এক প্রিসাইডিং কর্মকর্তা অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি আনোয়ারা উপজেলার পশ্চিমচাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক।
কাজীপাড়া কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ছাবের আহমদ বলেন, ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর ভোট গণনার সময় বিকেল সাড়ে চারটার ​দিকে মনজুর আহমদ হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। তাঁকে দ্রুত পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর সময় তাঁর মৃত্যু হয়।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দেবারতী চৌধুরী বলেন, তাঁকে ৫টা ৪৫ মিনিটের দিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে মারা গেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিনি অসুস্থ, এ কথা আমাদের জানালে আমরা তাঁকে দায়িত্ব দিতাম না। তাঁর মৃত্যুতে আমরা গভীর দুঃখ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’