পটিয়ায় বাস উল্টে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লাপাড়া সেতুর পশ্চিম পাশে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাস উল্টে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম জসিম উদ্দিন (৪০)। তাঁর বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া গ্রামে। অন্যজনের নাম জানা যায়নি।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইসহাক (২৮), সাহাব উদ্দিন (৩০), নুর নাহার (৪০) ও মোহাম্মদ দেলোয়ার (২০)।
পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম বলেন, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।