পটিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া থানার মোড়ে কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানের দোকান ও কুলিং কর্নারে ঢুকে পড়ে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুর পৌনে দুইটার দিকে। ওই সময় বিকশাচালকসহ চারজন আহত হন।পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিরা হলেন রিকশার চালক আবদুল মান্নান (২৫), রিকশার যাত্রী সোমা (৪৫), নুর আয়েশা (২০) ও অপর রিকশার চালক মুমিন। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় আবদুল মান্নানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আবদুল মান্নানের ডান পায়ের গোড়ালি পা থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে চামড়ার সঙ্গে লেগে আছে।