পটিয়ায় বৃক্ষমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ায় গতকাল থেকে শুরু হওয়া বৃক্ষমেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয় l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের পটিয়ায় গতকাল থেকে শুরু হওয়া বৃক্ষমেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয় l ছবি: প্রথম আলো

চট্টগ্রামের পটিয়া উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে গতকাল শনিবার তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃক্ষমেলার উদ্বোধন করেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। মেলার আয়োজক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলায় সরকারি-বেসরকারি ২০টি স্টল প্রদর্শন করা হয়েছে। ২৯ আগস্ট পর্যন্ত এই মেলা চলবে।
বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী, পৌরসভার মেয়র হারুনুর রশিদ। উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার চৌধুরীর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা।
মেলা উদ্বোধনের আগে শোভাযাত্রার আয়োজন করা হয়।