পটিয়ায় ব্যবসায়ীর আটটি গরু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কসংলগ্ন পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকায় কোরবানি উপলক্ষে বিক্রি করতে আনা আটটি গরু চুরি হয়েছে। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এর মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে গরুর মালিক দাবি করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, খরনা মাঝিরপাড়া গ্রামের আমির হোসেনসহ চারজন ব্যবসায়ী কোরবানি উপলক্ষে ৫০টি গরু কমলমুন্সির হাটসংলগ্ন সরকারি মৎস্যখামারের পাশে বিক্রির জন্য রাখেন। সেখান থেকে ২০টি গরু বিক্রিও হয়। ব্যবসায়ী আমির হোসেন জানান, প্রতিদিন রাতে গরু পাহারা দেওয়ার জন্য সেখানে একজন দারোয়ান রাখা হয়। কিন্তু ওই দিন গভীর রাতে আটটি গরু চুরি হয়। এ ঘটনার পর থেকে পাহারাদার নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে মঙ্গলবার গরুর মালিক আমির হোসেন বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।