পটিয়ায় মন্দিরে হামলা, আরও তিন আসামি গ্রপ্তোর
চট্টগ্রামের পটিয়ায় বেৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় জড়িত আরও তিন আসামিকে গত সোমবার ও গতকাল মঙ্গলবার পটিয়া থানার পুলিশ গ্রপ্তোর করেছে। গ্রপ্তোরকৃতরা হলেন, কোলাগঁাও ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে মামুনুর রশিদ (২৪), মোহামঞ্চদ শরীফের ছেলে সালাউদ্দিন (২৭) এবং কোলাগঁাও লাখেরা গ্রামের তুফান আলীর ছেলে শহীদুল ইসলাম (২১)। পটিয়া থানার পুলিশ জানায়, এসআই কামাল উদ্দিনসহ চার এসআইয়ের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে নগরের পতেঙ্গা এলাকা থেকে মামুনুর রশিদ ও মোহামঞ্চদ শরীফকে এবং গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পটিয়ার কোলাগঁাও লাখেরা গ্রাম থেকে শহীদুল ইসলামকে গ্রপ্তোর করে। মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার এসআই কামাল উদ্দিন জানান, গ্রপ্তোরকৃতদের মধ্যে মামুনুর রশিদ ঘটনার নেতৃত্বদানকারী কয়েকজনের মধ্যে অন্যতম আসামি। গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ার কোলাগঁাও ও লাখেরা গ্রামে বেৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় দুই হাজার গ্রামবাসীকে আসামি করে পৃথক তিনটি মামলা হয়। এই মামলায় গ্রপ্তোরকৃত দুজনসহ এ পর্যন্ত ৩৫ আসামিকে গ্রপ্তোর করা হয়েছে।