পটিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী অজ্ঞাতনামা কিশোর নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জুলুরর্দীধির পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন কিশোরটিকে উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে কিশোরটি মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে একটার দিকে আনুমানিক ১৭ থেকে ১৮ বছরের এক অজ্ঞাতনামা ওই কিশোর বাইসাইকেল নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পথে জুলুরর্দীধির পাড় এলাকায় পৌঁছে। এ সময় পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। তার পরনে একটি জিনসের প্যান্ট, গায়ে সাদা শার্ট রয়েছে।
পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহাম্মদ সোহেল সরকার বলেন, নিহত কিশোরটির পরিচয় মেলেনি। কোনো অভিভাবক পাওয়া যাচ্ছে না।