পটিয়ায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় বড়লিয়া ইউনিয়নের ও কন্যারা গ্রামের কালা গাজী খাল থেকে পুলিশ গতকাল সোমবার সকালে অজ্ঞাতনামা এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় এক কৃষক জমিতে কাজ করার সময় পার্শ্ববর্তী খালে লাশটি দেখতে পান। এ সময় এলাকার গ্রাম পুলিশ পটিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২০ বছর। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, লাশের গলা ও বুকে জখমের দাগ রয়েছে। পরনে প্যান্টের পকেটে একটি মুঠোফোন নম্বর ও একটি চকলেট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে সাত থেকে আট দিন আগে হত্যা করা হয়েছে। এ কারণে তাঁর চেহারা বিকৃত হয়ে গেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।