পটিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গত শনিবার আমীর হোসেন নামের মাদ্রাসার একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পরীক্ষার জন্য গতকাল রোববার ওই ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ সূত্র জানায়, চতুর্থ শ্রেণীর ছাত্রী আরবি বিষয়ে পড়তে গত শনিবার সকালে মাদ্রাসাশিক্ষক আমীরের কাছে যায়। সেখানে একপর্যায়ে সে ধর্ষণের শিকার হয়। এ সময় ছাত্রীর চিত্কারে আশপাশের লোকজন গিয়ে তাঁকে আটকের পর পুলিশে সোপর্দ করে। আমীরের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়। আট বছর ধরে তিনি পটিয়ার জঙ্গলখাইন এলাকার খায়তুনপাড়া এবাদতখানা ফোরকানিয়া মাদ্রাসায় শিক্ষকতা করছেন।পটিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ‘আমীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে, আর শিশুটির মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’ আমীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি আসলে মেয়েটিকে আদর করছিলাম।’