পটিয়ায় শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পটিয়া মহিলা শাখার উদ্যোগে ১১ জানুয়ারি এলাকার দরিদ্র নারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে শাখা ব্যবস্থাপক ফারজানা শাম্মীর সভাপতিত্বে ব্যাংক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পটিয়া শাখার ব্যাবস্থাপক মোরশেদুল আলম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা। অনুষ্ঠানে ১৫০টি কম্বল বিতরণ করা হয়। —পটিয়া প্রতিনিধি