পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আবদুর রাজ্জাক চৌধুরী (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পটিয়ার থানা মহিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবদুর রাজ্জাক চৌধুরী চট্টগ্রাম জেলা বন বিভাগের ফরেস্ট্রার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আবদুর রাজ্জাক চৌধুরী মোটরসাইকেলযোগে চট্টগ্রামের কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় কক্সবাজারমুখী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।
পটিয়া পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আউয়াল জানান, পিকআপের চালক মোহাম্মদ শরীফকে পুলিশ গ্রেপ্তার করেছে।