পটিয়ায় সীমানা বিরোধে একজন খুন আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে। তাঁর নাম মোহামঞ্চদ লোকমান (৪৩)। তিনি উপজেলার খরনা ইউনিয়নের কইশ্যা পাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে। এ সময় আহত হয়েছেন তাঁর ছেলে সাইফুল ইসলাম (১৮), স্ত্রী রাজিয়া বেগম (৪০) ও বড় ভাই নুরুল আমিনকে (৫০) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা একটায় বাড়ির সীমানা দিয়ে পানিনিষ্কাশানকে কেন্দ্র করে ঝগড়া ও মারামারিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শফিক আহমদের পরিবারের সঙ্গে আবদুর রশিদ পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। গতকাল দুপুরে শফিক আহমদের পরিবার জোরপূর্বক বাঁশের বেড়া ও পানিনিষ্কাশনের নালা তৈরি করতে গেলে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে আবদুর রশিদের ছেলে লোকমানকে প্রতিপক্ষের লোকজন দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহত অবস্থায় লোকমানকে চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।