পটিয়ায় স্বাস্থ্য সেবা নিয়ে টিআইবির সভা
চট্টগ্রামের পটিয়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে গতকাল রোববার দুপুরে এ সভা হয়।
সভায় টিআইবির পরিচালক উমা চৌধুরী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সেবা খাতে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। তিনি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শিশির কুমার রায় বলেন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও জনবল অবকাঠামোসহ অন্যান্য সুযোগ-সুবিধা তেমন বাড়েনি।
সভায় আলোচনা করেন পটিয়ায় সনাকের সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, সহসভাপতি শীলা দাশ, সনাক সদস্য খলিলুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব, সনাক সদস্য রাশিদুল হক মিজান, নিত্যময় চৌধুরী, টিআইবির সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক ফজিলা খানম, উপব্যবস্থাপক ইয়াসমীন আরা, জাহাঙ্গীর আলম প্রমুখ।