পটিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় মুন্সেফবাজারে গতকাল সোমবার বাসের ধাক্কায় রিকশারোহী এক কলেজছাত্রী নিহত হয়েছেন। ওই ছাত্রীর নাম শাহিনুর আক্তার (২০)। তিনি পটিয়া সরকারি কলেজে স্নাতকের ছাত্রী। তাঁর বাবা মৃত নুরুল ইসলাম। বাড়ি পটিয়া পৌর এলাকার পাইকপাড়ায়।