পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়ার জলুর দিঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ শফি (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শফি কক্সবাজারের টেকনাফ উপজেলার মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে। পটিয়া হাইওয়ে পুলিশের এসআই ফকরুল ইসলাম জানান, গতকাল সকাল সাড়ে নয়টায় দিনমজুর শফি কাজের উদ্দেশ্যে পটিয়া যাওয়ার জন্য জলুর দিঘি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই সে নিহত হয়। পুলিশ মাইক্রোবাসটি আটক করলেও চালক পলাতক। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।