পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের পটিয়া ভেল্লাপাড়া সেতু এলাকায় যাত্রীবাহী একটি চেয়ার কোচ খালে পড়ে এ কে এম শফিউল আজম (৪৪) নামের একজন ব্যাংক কর্মকর্তা নিহত ও ১৫ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত পৌনে ১০টায়। এ সময় আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।