পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের পটিয়া ইন্দ্রোপুল এলাকায় গত শনিবার রাত ১২টায় মোহামঞ্চদ ইব্রাহিম (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মোহামঞ্চদ সেকান্দর মিয়া সওদাগরের ছেলে বলে জানা গেছে। নিহত ইব্রাহিমের ভগ্নিপতি মোহামঞ্চদ আমিন জানান, পটিয়া পৌর সদরে আনন্দনগর কমিউনিটি সেন্টারে শনিবার রাতে ইব্রাহিমের ভাগ্নে আতিকুল ইসলামের গায়েহলুদ অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে তিনি রাতে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম নগর থেকে পটিয়া আসছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়।