পটিয়ায় হত্যার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ায় গত শুক্রবার রাতে দুর্বৃত্তের হামলায় নিহত পৌরসভার কর্মচারী আমান উল্লাহ হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার রাতে তাঁর স্ত্রী ইয়াছমিন আকতার ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে এ মামলা করেন। মামলায় আমানের চাচাতো ভাই বুলবুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ আলম বলেন, আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
এদিকে পটিয়া পৌরসভা সূত্র জানায়, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা গতকাল রোববার আমান হত্যার প্রতিবাদে ১০ মিনিট কর্মবিরতি পালন করেন এবং কালো ব্যাজ ধারণ করেন।