পটিয়ায় ১৭২০ শিক্ষার্থী পাবে প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ২৬টি স্কুলের শিক্ষার্থীদের বিনা মূল্যে প্রথম আলো পত্রিকা দেওয়া হচ্ছে। এসব স্কুলের এক হাজার ৭২০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে আগামী ছয় মাস এই পত্রিকা দেওয়া হবে।
বিনা মূল্যে প্রথম আলো বিতরণের এই কাজে সহায়তা করছে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
আজ রোববার পটিয়ার খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, রাহাত আলী উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্ধারিত শিক্ষার্থীদের মধ্যে প্রথম আলো বিতরণ করে এই কাজের উদ্বোধন করা হয়। এতে প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি, সার্কুলেশন বিভাগের কর্মকর্তা, বন্ধুসভার সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট স্কুলগুলোর শিক্ষকেরা উপস্থিত ছিলেন।