পটিয়ায় ৮ রোহিঙ্গা নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও এলাকায় সম্প্রতি ডাকাতিসহ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর গত বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব হাইদগাঁও থেকে পুলিশ অভিযান চালিয়ে আট রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহামঞ্চদ জাহাঙ্গীর (১৮), জিয়াউর রহমান (১৯), মোহামঞ্চদ জুবাইয়ের (১৯), ইউসুফ (২৩), মোহামঞ্চদ কাসেম (৩২), সৈয়দ হোসেন (১৮), নুরুল ইসলাম (২৫) ও জসীম উদ্দিন (৩৭)।পুলিশ জানায়, এলাকায় রোহিঙ্গারা নানা ধরনের অপরাধমূলক করে আসছে। তারা এক জায়গায় যেকোনো অপরাধ করে সহজে অন্যত্র পালিয়ে যায়। এলাকায় অপরাধপ্রবণতা রোধ করা জন্য সন্দেহজনক রোহিঙ্গাদের গ্রেপ্তার করা হচ্ছে। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) তদন্তকারী কর্মকর্তা মোল্লা মোহামঞ্চদ জাহাঙ্গীর কবির জানান, এ ব্যাপারে তিনি বাদী হয়ে বাংলাদেশের অবৈধ নাগরিক হিসেবে বিদেশি নাগরিক আইনে তাঁদের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।