পটিয়ায় ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে পাহাড়ি পথে পটিয়া উপজেলায় আনার সময় পুলিশ ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। গতকাল সোমবার দুপুরে কেলিশহর মৌলভীবাজার পাহাড়ি এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর প্রথম আলোকে বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে মদ পটিয়ায় আনা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ বহনকারীদের ধরার চেষ্টা করে। এ সময় মদ বহনকারীদের হামলায় জাহিদুল হক (৩০) নামের এক পুলিশ সোর্স আহত হন।