পটিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শোভনদণ্ডী হাওয়াখানা এলাকায় সংবাদ সম্মেলন করে বিএনপির ​এই প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
বিএনপি প্রার্থী শামসুল আলমের অভিযোগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ সকাল আটটা থেকেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এহসান আলীর লোকজন সাতটি কেন্দ্র দখল করে নেন। তাঁরা নিজেরাই ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দিতে থাকেন। এ সময় অন্য ভোটারদের ঢুকতে দেওয়া হয়নি। এ কারণে এই নির্বাচন ​বর্জনের ঘোষণা দেওয়া হলো।